তুরস্কপ্রবাসী আলেম মাওলানা নদভী জাপানের মুসলিম community-র উদ্দেশে বক্তব্য রাখলেন

বাংলাদেশসহ বিভিন্ন দেশে মসজিদ প্রতিষ্ঠায় অবদানের জন্য পরিচিত, তুরস্কে বসবাসরত বিশিষ্ট ইসলামি পণ্ডিত মাওলানা শরাফত উল্লাহ নদভী জাপান বাংলা নিউজের সঙ্গে কথা বলেছেন। প্রবাসে বসবাসরত মুসলমানদের পরিস্থিতি এবং জাপানের সাম্প্রতিক সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিশেষ করে দেশটির মুসলিম সম্প্রদায়ের অবস্থা নিয়ে তিনি আলোচনা করেন।
সাক্ষাৎকারে তিনি ঈমান, ইসলামি মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং সন্তানদের ধর্মীয় শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন। পাশাপাশি বৃহত্তর জাপানি সমাজের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতেও উৎসাহ দেন।
মাওলানা নদভী বলেন, প্রবাসজীবনের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও মুসলমানদের উচিত নিজেদের ধর্মীয় পরিচয় ও আদর্শ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং একই সঙ্গে জাপানের আইন ও সামাজিক মূল্যবোধকে সম্মান করে সমাজে গঠনমূলক ভূমিকা রাখা। ইসলামি শিক্ষার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন এবং জাপানের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে ধর্মীয় ও সামাজিক কাজ একসঙ্গে করার আহ্বান জানান।
কমিউনিটি বিভাগের আরও খবর

মহিলা শাখার দায়িত্বশীলের পিতার ইন্তেকালে IMJ-এর শোক প্রকাশ
ইসলামিক মিশন জাপান মহিলা শাখার দায়িত্বশীল রাজিয়া বিলকিস মিমির পিতা মো. ফজলুল হকের ইন্তেকালে শোক প্রকাশ করেছে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেন।

চট্টগ্রামে ২০২৬ সালের কুরআন তাফসির মাহফিলের পরিকল্পনা সভায় IMJ সভাপতির অংশগ্রহণ
ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ ২০২৬ সালের তাফসিরুল কুরআন মাহফিলের পরিকল্পনার জন্য চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত কমিটির সভায় অংশ নিয়েছেন।
পিন করাজাপানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল
বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা ২০২৬-এর কেন্দ্রীয় গ্র্যান্ড ফাইনাল, যেখানে জাপানের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ফাইনালিস্টরা একত্রিত হয়েছেন।