স্থায়ী কর্মসূচি
তিনটি স্থায়ী কর্মসূচি

আমাদের ধারাবাহিক কাজ
সংগঠনের স্থায়ী কর্মসূচির মধ্যে রয়েছে দাওয়াত, সংগঠন ও প্রশিক্ষণ এবং সমাজকল্যাণ।
দাওয়াত
ইসলাম যে শান্তি, মানবতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয়, সেই বার্তা পৌঁছে দেওয়া এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মেনে চলার গুরুত্ব মুসলমানদের বুঝতে সাহায্য করা। পাশাপাশি অমুসলিমদের কাছে ইসলামের মহান শিক্ষা ও আদর্শ তুলে ধরা এবং তাঁদেরকে আল্লাহর ইবাদত ও আনুগত্যের দিকে আহ্বান জানানো।
সংগঠন ও প্রশিক্ষণ
ইসলামিক মিশন জাপানের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে যাঁরা একমত, তাঁদের সংগঠিত করা এবং সংগঠনের অধীনে ইসলামী জ্ঞান ও প্রশিক্ষণ দেওয়া, যাতে তাঁরা ইসলামের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করে তা নিজেদের জীবনে তুলে ধরতে পারেন এবং আদর্শ ইসলামী চরিত্র গড়ে তুলতে পারেন।
সমাজকল্যাণ
সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে মানবতার সেবা করা এবং জাপানি সমাজের উন্নয়ন ও কল্যাণে অবদান রাখা।