নাগোয়া সাউথ উপশাখার ২০২৬–২০২৮ সালের জন্য নতুন কমিটি গঠন

ইসলামিক মিশন জাপানের নাগোয়া সাউথ উপশাখা ২০২৬–২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন সম্পন্ন করেছে। কারিয়া সিটির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সেটআপ প্রোগ্রামে উপশাখার সদস্য এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের উপস্থিতিতে প্রাণবন্ত সাংগঠনিক পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানে IMJ কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিদুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল্লাহ আল মারুফ, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ডা. শাহরিয়ার কামাল এবং কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক (জাপানিজ বিষয়ক) শাহ আলম সিকদার। সদস্যরা সরাসরি ভোটে উপশাখার সভাপতি নির্বাচন করেন এবং সেক্রেটারিয়েটের অন্যান্য পদ পরামর্শের ভিত্তিতে ঐকমত্যের মাধ্যমে চূড়ান্ত করা হয়।
২০২৬–২০২৮ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন সভাপতি হিসেবে আজিম আলম ভূঁইয়া (পুনর্নির্বাচিত), সম্পাদক হিসেবে রাসেল মোহাম্মদ, বায়তুলমাল সম্পাদক হিসেবে ওমর ফারুক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফাতেহুল ইসলাম বিজয়, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ফয়জুল্লাহ সিদ্দিকী এবং সাংস্কৃতিক ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে মো. সোহেল মিয়া।
বক্তব্যে সাবের আহমেদ বৃহত্তর নাগোয়া অঞ্চলে ইসলামের বার্তা ছড়িয়ে দিতে মসজিদভিত্তিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সমন্বিত দাওয়াতি কাজ, প্রবাসী মুসলমানদের জন্য নাগরিক ও সামাজিক সহায়তা সম্প্রসারণ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যান্য অতিথিরা সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে সম্পর্ক গড়ে তোলার বিষয়ে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সভাপতির পরিচালনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরও ছবি
শাখার খবর বিভাগের আরও খবর

শিক্ষার্থীদের জন্য ফুকুওকা ইস্ট উপশাখার বারবিকিউ মিলনমেলার আয়োজন
ইসলামিক মিশন জাপানের ফুকুওকা ইস্ট উপশাখা উমি-তে বসবাসরত শিক্ষার্থীদের জন্য কায়োইচো পার্কে একটি বারবিকিউ মিলনমেলার আয়োজন করেছে, যার লক্ষ্য ছিল তাঁদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় করা।

IMJ কানসাই (ওসাকা) শাখার উদ্যোগে কিয়োটোতে নতুন উপশাখা গঠিত
ইসলামিক মিশন জাপানের কানসাই (ওসাকা) শাখা কিয়োটোতে একটি সাধারণ সভার আয়োজন করে আনুষ্ঠানিকভাবে নতুন কিয়োটো উপশাখা গঠন করেছে এবং এর প্রথম কমিটি ঘোষণা করেছে।

ওসাকা শাখার আয়োজনে আলোচনা ও বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে সীরাতুন্নবী পালন
ইসলামিক মিশন জাপানের কানসাই (ওসাকা) শাখা ১৩ সেপ্টেম্বর সীরাতুন্নবী উদযাপন করেছে, যেখানে নবী মুহাম্মদ (সা.)-এর জীবনের ওপর আলোচনা এবং তরুণদের জন্য বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।