সাংস্কৃতিকদাওয়াতকানসাই (ওসাকা)
সীরাতুন নবী আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা ২০২৬ (ওসাকা)

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩০ PM
ইকুনো কুমিন সেন্টার
ইসলামিক মিশন জাপানের ওসাকা শাখা নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনকে স্মরণ করে সীরাতুন নবী উপলক্ষে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। শাখার সভাপতি মুশফিকুল মেহেদী নবীজির জীবনের ওপর উপস্থাপনা দেন, এরপর শাখার অন্যান্য দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
অংশগ্রহণকারীদের জন্য 'মানবতার আদর্শ নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)' বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১২ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষ হয় সম্মিলিত মোনাজাত ও একসঙ্গে খাবারের মধ্য দিয়ে।