শিক্ষাদাওয়াতকানসাই (ওসাকা)
কানসাই আঞ্চলিক পর্ব — আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা ২০২৬ (ওসাকা)

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ইকুনো কুমিন সেন্টার
ওসাকার ইকুনো কুমিন সেন্টারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা ২০২৬-এর কানসাই আঞ্চলিক পর্বে মিসর, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিম বাসিন্দারা অংশ নেন।
বিচারকের দায়িত্ব পালন করেন ওসাকা ইবারাকি মসজিদের মাওলানা মোহসিন শাকির এবং ওসাকা মসজিদ চিবুনের মাওলানা আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ডা. সুজান শরীফ।
পর্ব শেষে সকল অংশগ্রহণকারী এবং নির্বাচিত ফাইনালিস্টদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়।