শিক্ষাদাওয়াতসাইতামা-ইবারাকি
মেয়েদের প্রশিক্ষণ শিবির ও বারবিকিউ ২০২৬

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ এ ৮:০০ AM
মিনামি কুরিহাশি মসজিদ
ইসলামিক মিশন জাপানের মহিলা বিভাগের উদ্যোগে সাইতামার মিনামি কুরিহাশি মসজিদে এক দিনের প্রশিক্ষণ শিবির ও বারবিকিউয়ের জন্য ৩ জানুয়ারি সকাল ৮টায় মেয়েরা রওনা হয়।
অনুষ্ঠানে IMJ কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ সূরা লুকমানের উপর কুরআন পাঠদান করেন। এছাড়া ছিল ইসলামিক আলোচনা, কুইজ, খেলাধুলা ও বারবিকিউ।